পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মহতী উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।
রোববার দুপুর ১২টায় ফেনীতে আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে আসছে বিরোধী দলের নেতাকর্মীরা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পরিচালিত দমন-পীড়ন এবং হামলা-মামলার কারণে বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের পেটুয়া বাহিনী দেশের সাধারণ মানুষের ওপর যে চরম নির্যাতন চালিয়েছিল, তা ইতিহাসের পাতায় কালো অধ হয়ে রয়েছে।
বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত ও নিপীড়িত পরিবারগুলোর পুনর্বাসনে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক