শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

পুঠিয়ায় অবৈধ সার কৃষকদের মাঝে বিক্রি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

সরকারি বরাদ্দের বাইরে অবৈধভাবে মজুত করা রাজশাহীর পুঠিয়ায় জব্দ করা ৩৩০ বস্তা সার এবার সরাসরি স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। রোববার সরকার নির্ধারিত মূল্যে এসব সার বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

গত ১০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে অভিযান চালায় প্রশাসন। এ সময় অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ সার জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে এই সার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে সার অবৈধভাবে মজুত করে আসছে। উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD