নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকায় অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি তেকুর কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা বৈধ কোনো কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে নেপালে অবস্থান করছিলেন এবং তাদের গতিবিধি ও কার্যক্রম স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সন্দেহজনক মনে হয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থামেল এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় consular assistance প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক