শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ যোগ দিয়েছেন। শনিবার ১২ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে এ ফেয়ার শুরু হয়েছে।

উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের মেলবন্ধন তৈরির উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রযুক্তিগত ও সৃজনশীল প্রকল্প প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এই উপস্থিতি দেশের তথ্যপ্রযুক্তি খাত এবং তরুণ প্রজন্মকে আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD