সাভারে বন্ধ রাস্তা জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে তীব্র বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ বাসিন্দারা। শনিবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়ায় স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালিত হয়, যেখানে শতাধিক এলাকার মানুষ একত্রিত হয়ে অংশ নেন এবং তাদের নায্য দাবি তুলে ধরেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়ায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা বন্ধ রয়েছে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তাটি উন্মুক্ত করার দাবি জানান।
সাংবাদিকদের বলেছেন স্থানীয়রা, দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক