শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সাতকানিয়ায় সাঙ্গুর ভাঙনে ঝুঁকিতে বেড়িবাঁধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে সাঙ্গু নদীর ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বেড়িবাঁধ। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীতে সৃষ্ট তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে বাঁধের বিভিন্ন অংশ। এর ফলে স্থানীয় জনজীবন মারাত্মক সংকটের মুখে পড়েছে এবং নদীভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ভাঙনের কারণে ইতোমধ্যে বসতঘর, কবরস্থান, মসজিদ, গ্রামীণ সড়ক ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুমের আগেই যদি স্থায়ী ও টেকসই প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে পুরো এলাকা মারাত্মকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত নদীশাসন ও সিসি ব্লক বসিয়ে বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী জানান, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD