যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সঙ্গে সংশ্লিষ্ট দেড় কোটি পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির হাইকোর্ট। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪৭ কোটি টাকা। অর্থ পাচারের সন্দেহে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) পরিচালিত তদন্তের ধারাবাহিকতায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
গণমাধ্যমকে জানান যে, এই বিলাসবহুল সম্পত্তিটি নিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটিশ তদন্তকারী সংস্থাগুলো কাজ করছিল। অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশে পাচার করে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে চলা বিভিন্ন তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের ব্যাংক খাত ও অর্থনীতি থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলে বহুবার অভিযোগ উঠেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে সেই পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে বিদেশে পাচারকৃত অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক