শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

অপরাধের অভয়ারণ্য চৌমুহনী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী দিনদিন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও জবরদখলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের উৎপাত এবং গোলাগুলি এখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শহরের আবাসিক হোটেলগুলো অপরাধচক্রের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান।

দীর্ঘদিন ধরে কার্যকরভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাব এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে এই জনপদে অপরাধের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কিছু দুষ্কৃতকারী এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে, যার মধ্যে একসময়ের অপ্রতিরোধ্য অপরাধী চক্রগুলো নতুন করে সক্রিয় হচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এসব অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে গেলেও বর্তমানে সাধারণ নাগরিকরা তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে যৌথ বাহিনী কিংবা র‍্যাব ও পুলিশের বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অন্যথায় এই বাণিজ্যিক কেন্দ্রটি অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD