রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

গ্রামবাংলার ঐতিহ্য, নদীর ঢেউ আর মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, নৌকার পাল্লাপাল্লি আর লাখো দর্শকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সন্ধ্যা নদীর বুক। নদীর দুই পাড়ে সমবেত হওয়া হাজার হাজার মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ। আবহমান বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতির সাথে পরিচিত করতে স্থানীয়ভাবে এই বর্ণিল নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সন্ধ্যা নদীর তীরে দুপুরের পর থেকেই দূরদূরান্ত থেকে ছুটে আসতে শুরু করেন নানা বয়ets মানুষ। হেইয়োরে হেইয়া ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে চারপাশ। সুসজ্জিত বিভিন্ন আকারের নৌকাগুলোতে মাঝি-মাল্লারা রঙবেরঙের গেঞ্জি পরে অংশ নেন। ঢোল আর কাসার আওয়াজে তৈরি হয় এক অভূতপূর্ব উদ্দীপনা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজকরা সাংবাদিকদের জানান, বর্তমান যান্ত্রিক যুগে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও এমন উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD