বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শাকিবের বাবা হওয়ার গুঞ্জন নিয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ৫:১৩ am

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী আবারও মা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। নেটিজেনদের কৌতূহল, নানা জল্পনা আর মন্তব্যে এই খবর দ্রুতই বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। স্বাভাবিকভাবেই সেই আলোচনায় বারবার উঠে আসছে মেগাস্টার শাকিব খানের নাম।

এবার সেই গুঞ্জনের কথা পৌঁছেছে শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছেও। তবে বিষয়টি শুনে যে তিনি বেশ বিস্মিত, তা তার কথাতেই স্পষ্ট। প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস বলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো কিছুই জানি না। আপনারাই তো সব খবর রাখেন, আপনারাই বরং আমাকে একটু জানান।”

অপু আরও জানান, বর্তমানে তিনি নিজের কাজ নিয়েই ভীষণ ব্যস্ত। তাই সোশ্যাল মিডিয়ায় কী আলোচনা চলছে বা কোন গুঞ্জন ঘোরাফেরা করছে—সেসব খোঁজ রাখার সময় তার নেই। তার ভাষায়,
“আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। কাজের চাপে এখন অনলাইন দুনিয়া থেকে অনেকটাই দূরে থাকি। সেখানে কী হচ্ছে, সত্যি বলতে খুব একটা জানা হয় না।”

কাজের দিক থেকেও বেশ ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। তিনি সম্প্রতি দুটি নতুন সিনেমা ও একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল। এছাড়া তিনি যুক্ত হয়েছেন ‘সিক্রেট’ নামের আরেকটি সিনেমায়। পাশাপাশি কামরুজ্জামান রোমানের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘শিকার’-এও দেখা যাবে তাকে।

এদিকে, গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী নিজেও। ভিত্তিহীন ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহায়তা চেয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। দীর্ঘ সময় পর ২০১৬ সালে তাদের ঘরে আসে একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে হঠাৎ করেই সেই বিয়ের খবর প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

অন্যদিকে, শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্কের শুরু হয় একসঙ্গে সিনেমায় কাজ করতে গিয়ে। গোপনে বিয়ে এবং তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্মের বিষয়টিও পরে সামনে আসে। অপু বিশ্বাসের মতো বুবলীও ব্যক্তিগত জীবন দীর্ঘদিন আড়ালেই রেখেছিলেন—যা নিয়ে তখনও কম আলোচনা হয়নি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD