বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শাকিবের পর এবার বিদেশি সুপারস্টারের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৮ am

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে প্রথমবার কাজ করে আলোচনায় তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ করেছেন ফারিণ।

এর মধ্যেই নতুন গুঞ্জন—আবারও ভারতের সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধতে পারেন তিনি। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে দেব অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমায় ফারিণের কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে ফারিণ বলেন, কলকাতায় কাজ করার আগ্রহ তার রয়েছে এবং বেশ কিছু প্রস্তাবও আসছে। তবে কোনো কিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি তা প্রকাশ করতে চান না। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এখন সাবধানী অবস্থান নিয়েছেন তিনি।

অনুরাগীদের হতাশ করতে চান না বলেও জানান ফারিণ। কোনো প্রজেক্ট বাতিল হলে দর্শকদের কষ্ট হয়—এ বিষয়টি মাথায় রেখেই চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় থাকেন তিনি।

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সম্ভাব্য সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। প্রথম কাজেই সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। পরবর্তীতে ‘প্যাট্রি চাই’ নামের আরেকটি কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হলেও তা আর এগোয়নি।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিণ বলেন, বড় তারকার বিপরীতে অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও তিনি চরিত্রের গভীরতা ও অভিনয়ের নতুন সুযোগ দেখেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন। তার ভাষায়, ছবিতে তার চরিত্রটি গ্ল্যামারাস হলেও প্রতিটি দৃশ্যে রয়েছে ভিন্ন মাত্রা ও বিনোদনের ছোঁয়া।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD