রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জিসিসির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থাটি মনে করে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরণের হুমকি এবং তা আন্তর্জাতিক নিয়মনীতির স্পষ্ট লঙ্ঘন।

সংস্থাটির মহাসচিব জাসেম আল-বুদাইউই এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, বেসামরিক এই স্থাপনা ও সাধারণ মানুষের ওপর এ ধরণের কাপুরুষোচিত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি।

শনিবার প্রকাশিত ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জিসিসি সবসময় রিয়াদের পাশে রয়েছে। আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলতে জিসিসি ভুক্ত দেশগুলো প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান জাসেম আল-বুদাইউই।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD