বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

রাজশাহী বিভাগে সারের ঘাটতি নেই: কমিশনার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ, বিএডিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। সম্প্রতি বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তিনি এই তথ্য জানান।

সভায় জানানো হয়, চলতি মৌসুমে কৃষকদের মাঝে সারের কোনো সংকট তৈরি হবে না। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সার আমদানি ও বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মাঠ পর্যায়ে কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিভাগীয় কমিশনার। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের অনিয়ম দূর করে বর্তমান সময়ে সার বিতরণে স্বচ্ছতা আনা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় সময়মতো সার পৌঁছানোর জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। যেকোনো মূল্যে কৃষকদের স্বার্থ রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে স্থানীয় প্রশাসন সজাগ রয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD