সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

যুদ্ধ বন্ধে বাইডেনকে ৭৬ হলিউড অভিনয়শিল্পীর চিঠি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষও নিয়েছে বেশ কয়েকটি দেশ।

ইতোমধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বিনোদন জগতের অনেক তারকাই। এবার যুদ্ধ বন্ধে বাইডেনকে চিঠি পাঠিয়ঠিয়েছেন হলিউডের ৭৬ অভিনেতার।

শুক্রবার (২০ অক্টোবর) হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন তারা। এদের মধ্যে ছিল কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডের মতো জনপ্রিয় তারকারাও।

তাদের লেখা ওই চিঠিতে বলা হয়েছে, আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদেরকে পবিত্র ভূমির সকল মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই। মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।

জানা গেছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাস ইসরাইলে হামলা করে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বয়স্ক থেকে শুরু করে সব বয়সীদের মানুষই নিহত হয়েছেন। এমনকি বাদ যায়নি শিশুরাও। ওই হামলার পর হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে ইসরাইল।

ইতোমধ্যে হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক ভবন গুড়িয়ে দিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।

শুধু তাই নয়, ইসরাইলি বাহিনী গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়েছে। তারা জানায়, খুব শিগগিরই গাজায় স্থল অভিযান শুরু হবে।

এ দিকে যুদ্ধে নিহত মানুষদের প্রতি সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছেন বিশ্ববাসী। বিশেষ করে ছোট ছোট শিশুদের এমন মৃত্যুতে যেন শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে।

আর তাই মানুষের এমন প্রাণহানি বন্ধে গাজা ও ইসরাইলে যুদ্ধবিরতি পালনে এবং অবিলম্বে উত্তেজনা বন্ধে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন বিনোদন জগতের ৭৬ তারকা।

সূত্র : এএফপি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD