রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

মূল্যস্ফীতির জন্য আমেরিকাকে দায়ী করলেন পেজেশকিয়ান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৮:৩৫ am

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটির বন্দর দিয়ে পণ্য আনা ব্যাহত হচ্ছে। এতে পণ্যের দাম বেড়ে গেছে। একই সঙ্গে তেল বিক্রি থেকে আয় কমে যাওয়া এবং শিল্পকারখানায় বোমা হামলার কারণে সরকারের আয়ও কমেছে।

শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, আগে জাহাজে করে পণ্য আনা হতো। এখন পণ্যকে পুরো পথ ঘুরে ইরানে পৌঁছাতে হচ্ছে। এতে তৈরি পণ্যের খরচ বেড়ে গেছে।

তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় এবং যে মূল্যবৃদ্ধির কথা আমাদের ভাই বলছেন, তা স্বাভাবিক। আগে আমরা জাহাজে করে পণ্য আনতাম। এখন সেগুলোকে পুরো পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসতে হচ্ছে। তৈরি পণ্যের দাম বেড়ে গেছে।’

ইরানের আয় কমে যাওয়ার কথাও জানান পেজেশকিয়ান। তিনি বলেন, আগে দেশটি তেল বিক্রি করত। এখন তা পারছে না।

শিল্পকারখানায় হামলার কথাও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, কয়েকটি কারখানা ধ্বংস করা হয়েছে। ফলে এসব কারখানা থেকে আগের মতো কর আদায় করা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আমাদের আয়ও কমে গেছে। আগে আমরা তেল বিক্রি করতাম। এখন তা বিক্রি করতে পারছি না। তারা বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে। আমরা সেসব কারখানা থেকে আগের মতো কর আদায় করতে পারছি না।’

ইরানের অর্থনীতি সচল রাখার ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘অর্থনীতির চাকা ঘুরতেই হবে।’

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD