আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাস্তাঘাট বন্ধ করা সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন দূতাবাস। তবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতির জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে।
এ বিবৃতিতে বলা হয়েছে আগামী ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় নিয়ে রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের।
আজ (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এটা স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।