বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মার্কিন কংগ্রেসে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির মারাত্মক ভরাডুবি ঘটেছে। এ পর্যন্ত প্রাপ্ত অফিসিয়াল ফলাফলে মার্কিন কংগ্রেসের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ১৪৪টিতে এবং রিপাবলিকানরা মাত্র ৯৪টিতে জয়ী হয়েছে। এছাড়া আরও ১০১টি আসনে বিরোধী দল ডেমোক্রেটরা সুবিধাজনক অবস্থানে এগিয়ে রয়েছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জনমত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে এই ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে রিপাবলিকান পার্টিকে।

আন্তর্জাতিক রাজনীতিতে এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হোয়াইট হাউসের নীতি ও কার্যক্রমে সাধারণ আমেরিকানদের অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনে। এর ফলে আগামী দিনে মার্কিন আইনসভায় প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি বাস্তবায়নের পথ আরও কঠিন হয়ে উঠবে। ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেওয়ায় ওয়াশিংটনের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে, যা বিশ্ব রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD