রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মহাখালীতে সিলিন্ডারে আগুন, দগ্ধ ৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৪:২১ পূর্বাহ্ণ

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পের সিলিন্ডারে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন- মো. মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), মো. সালাউদ্দিন (৪৫), মো. আমির হোসেন (৩২), মো. কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৩ জনকে জরুরি বিভাগে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD