রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

মন্ত্রী বড় নাকি এমপি, ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য। সাম্প্রতিক এক প্রশাসনিক সভায় এই প্রশ্ন তোলেন তিনি, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সভায় উপস্থিত সূত্র জানায়, স্থানীয় সরকার খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য নিয়মিত এই সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ের অনেক প্রকৌশলী সেই সভায় অনুপস্থিত ছিলেন এবং কেউ কেউ প্রতিনিধি পাঠিয়ে দায় সেরেছেন। এতে চরম অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে হলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের বলেছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে এবং সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আমলাতন্ত্রের অতিরিক্ত খবরদারির কারণে জনপ্রতিনিধিরা কোণঠাসা ছিলেন উল্লেখ করে সংশ্লিষ্ট মহল মনে করছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কড়া বার্তা প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD