সৌদি আরবের পবিত্র নগরী মদিনার সব মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় খোলা রাখার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে এখন থেকে মদিনার প্রতিটি মসজিদে নারীরা নিয়মিত জামাতে অংশ নিতে পারবেন এবং ইবাদত বন্দেগি করার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবেন।
ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সূত্রে সাংবাদিকদের বলেছেন, পবিত্র মদিনা নগরীতে আগত নারী মুসল্লিদের ধর্মীয় অধিকার ও সুবিধা নিশ্চিত করার জন্যই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীরা আরও স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় কার্যাবলী পরিচালনা করতে পারবেন এবং সমাজের প্রতিটি স্তরে ধর্মীয় অনুশাসন পালনের পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সৌদি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা।
আরববাংলা টিভি/ডেস্ক