শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

লালমোহনে ওলামা দল নেতার ইন্তেকাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পূর্ব ধলীগৌরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং লালমোহন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ ছাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শমরিতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল প্রয়াণে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে মাওলানা মোহাম্মদ ছাইফুল ইসলাম অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে তার পরিবার জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন করার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, মাওলানা ছাইফুল ইসলাম জীবদ্দশায় শিক্ষা বিস্তার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে ওলামা সমাজ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD