যাকেই বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দলে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে, তাকে ঘিরেই নানা ধরনের বিতর্ক তৈরি হয়। সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্ব চলাকালীন অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোনসকে ছাঁটাই করেছে বাফুফে। এই ঘটনার পর দেশের ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা।
বাংলাদেশি ফুটবলের সার্বিক মানোন্নয়ন এবং বয়সভিত্তিক দলগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে এবার কোচ নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। অতীতে নিয়োগ পাওয়া কোচদের কার্যকারিতা ও তাদের নিয়ে সৃষ্ট বিভিন্ন বিতর্কের বিষয়টি মাথায় রেখে বর্তমান কতৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।
বাফুফে সূত্রে জানা গেছে, ভবিষ্যতে জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর জন্য যেকোনো বিদেশি বা দেশীয় কোচ নিয়োগের আগে তাদের বর্ণাঢ্য ক্যারিয়ার, পূর্বের কর্মদক্ষতা এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে। কেবল নামেমাত্র কোচ নিয়োগ না দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ফুটবলের উন্নতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক