স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি সামনে রেখে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। সোমবার গণমাধ্যমকে জানান, প্রতিবেশী দেশটির এই ধরনের আচরণ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবেই ইতিবাচক হিসেবে বিবেচিত হতে পারে না।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। কিন্তু বিদেশে বসে কেউ যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চালায়, তবে তা কঠোরভাবে দমন করা হবে। আন্তর্জাতিক আইন ও শিষ্টাচার মেনে চলার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো আহ্বান জানান।
আরববাংলা টিভি