কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগকে গত ৫ আগস্টেই রাজনৈতিকভাবে পরাজিত করা হয়েছে উল্লেখ করে বর্তমান লড়াইটি সরাসরি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, ভারত মূলত দীর্ঘদিন ধরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দেশীয় সহযোগীদের ব্যবহার করে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খর্ব করার অপচেষ্টা চালিয়ে আসছে। সীমান্তের ওপার এবং দেশের ভেতর থেকে চক্রান্তকারীরা এখনো নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে তিনি সতর্ক করেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের যুবসমাজ ও আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও তাদের দোসররা এখনো চুপ করে বসে নেই। দেশের অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে বিদেশি প্রভুদের ইশারায় নানা ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। তাই জাতীয় স্বার্থ রক্ষার্থে সব ভেদাভেদ ভুলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূলੇ রক্ষা করতে হবে।
আরববাংলা টিভি