সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

‘বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজেকে উন্নত করো’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর ‘চোরাবালি’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু।

লম্বা ক্যারিয়ারে অসংখ্য নাটক, সিনেমা, ওয়েব ফিল্মে কাজ করেছেন পিয়া। পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। অভিনেত্রীর বাইরেও তার পরিচয়, সুপ্রিম কোর্টের আইনজীবী।

কর্মজীবনে সফল পিয়া সম্প্রতি নারীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নত করো। আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও। তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে, যেটা তুমি গতকাল ছিলে। নিজের পথে থেকো, নিজেকে আরও উন্নত করো, এবং এগিয়ে যেতে থাকো।’

সেই স্ট্যাটাসের সঙ্গে নিজের চারটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে কালো পোশাকে ঝলমলে লুকেই দেখা মিলেছে তার।

নারীদের উদ্দেশ্য দেওয়া পিয়ার সেই বার্তার সঙ্গে একমত হয়েছেন ভক্তরাও। তারাও অভিনেত্রীর প্রশংসায় বিভিন্ন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন জান্নাতুল পিয়া। সেই থেকে ক্যারিয়ার শুরু। এরপর মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন অভিনয়। এছাড়াও শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে পিয়ার বড় পর্দায় অভিষেক। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে ব্যাপক প্রশংসা কুড়ান পিয়া।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD