পৃথিবীর প্রতিটি মানুষের জীবন সময়ের স্রোতে প্রবাহিত হলেও একজন মুমিনের জীবনের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তার নামাজের মাধ্যমে। সম্পদ, সম্মান কিংবা ক্ষমতা মানুষের প্রকৃত সফলতার মানদণ্ড নয়; বরং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সময়মতো আন্তরিকতার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। ইসলাম ধর্মে সালাত বা নামাজ কেবল একটি আনুষ্ঠানিক বা ইবাদত নয়, এটি বান্দার সঙ্গে স্রষ্টার সরাসরি যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
আধুনিক ব্যস্ততার এই যুগে মানুষ পার্থিব অর্জনের পেছনে ছুটতে ছুটতে প্রায়শই আত্মিক শান্তি হারিয়ে ফেলে। কিন্তু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে শৃঙ্খলা, বিনয় এবং নৈতিকতার পথে পরিচালিত করে। ধর্মীয় গবেষক ও ইসলামিক চিন্তাবিদরা গণমাধ্যমকে জানান যে, নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে সালাত আদায় করলে মানুষের মন থেকে অহংকার দূর হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। তাই একজন প্রকৃত মুমিনের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম এবং এর মাধ্যমেই দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা সম্ভব।
আরববাংলা টিভি/ডেস্ক