শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বাড়ি ফিরতে চান বৃদ্ধা কুলসুম বেগম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ণ

নিজের ঠিকানা হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পথে পথে ঘুরছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা কুলসুম বেগম। হারিয়ে যাওয়া স্বামী ও সন্তানদের খুঁজে পেতে দিন-রাত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ এই নারী জীবনের শেষ সময়ে এসে আপন ঠিকানার খোঁজে হান্ডুডু খাচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়।

স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে বৃদ্ধা কুলসুম বেগমকে কলাপাড়া পৌর শহর ও এর আশেপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি নিজের কিংবা স্বামী-সন্তানদের সুনির্দিষ্ট কোনো ঠিকানার কথা বলতে পারছেন না। তবে তার একটানা আকুতি, আমি বাড়ি ফিরতে চাই। তার এই করুণ অবস্থা স্থানীয়দের মনে গভীর দাগ কেটেছে। অনেকেই তাকে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু তার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।

সাংবাদিকদের বলেছেন, তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে চান এবং এজন্য সমাজের বিত্তবান ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করছেন সচেতন নাগরিক সমাজ। প্রবীণ এই মানুষটির পুনর্বাসন এবং তার হারানো স্বজনদের খুঁজে বের করতে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD