শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

সৌদি আরবের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন মুসলিম লেখক, গবেষক ও চিন্তাবিদের বই নিষিদ্ধ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি তালিকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মুসলিম বুদ্ধিবৃত্তিক ও গবেষণা মহলে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

সৌদি গবেষণা ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ হওয়া এই বইগুলোর তালিকায় সমসাময়িক ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখকদের বহু গুরুত্বপূর্ণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় এই সিদ্ধান্ত শিক্ষাঙ্গনে ও বুদ্ধিবৃত্তিক মহলে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের বই নিষিদ্ধকরণের ঘটনা মুসলিম বিশ্বের মুক্তচিন্তা এবং গবেষণার পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকরা এই তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে আরও স্বচ্ছতা দাবি করেছেন। বিশ্বজুড়ে ইসলামি গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চায় এ ধরনের পদক্ষপ নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যা আগামী দিনে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD