শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

গলাচিপায় ট্রান্সফরমার চুরির সময় গণঅধিকার পরিষদের নেতা আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের এক স্থানীয় নেতা। তার কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন ভারী সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা সূত্রে জানা যায়, গত এক বছরে এই অঞ্চলে প্রায় ৬০ থেকে ৭০টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা চরম বিপাকে পড়েছিলেন। রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে এই চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি চুরি করে আসছিল। অবশেষে জনতার সহায়তায় হাতেনাতে চোর চক্রের মূলহোতাকে আটক করা সম্ভব হয়।

সাংবাদিকদের কাছে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, এই চুরির সাথে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD