আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হবে। এমনটাই মনে করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারে বড় ধরণের রাজনৈতিক পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন জনকল্যাণমূলক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ভবিষ্যদ্বাণী করেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকারের জনবিচ্ছিন্ন নীতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে।
বিশ্লেষকদের মতে, ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আঞ্চলিক দলগুলোর ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অভিজিৎ দীপক আরও বলেন যে, দেশের তরুণ সমাজ এবং কর্মহীন যুবকেরা এখন পরিবর্তন চায়। বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্যের মতো বিষয়গুলো আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিরোধী দলগুলো যদি যথাযথ কৌশল নিয়ে এগোতে পারে, তবে ক্ষমতাসীন মোদি সরকারের পতন নিশ্চিত। তিনি সকল সমমনা রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আরববাংলা টিভি