সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বছরের শেষে দেশে লিভার ট্রান্সপ্লান্ট চালুর আশা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ

চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই বাংলাদেশে সম্পূর্ণ টেকসইভাবে লিভার ট্রান্সপ্লান্ট বা যকৃৎ প্রতিস্থাপনের ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জোরালো আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি গণমাধ্যমকে জানান, দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, লিভারের জটিল রোগে আক্রান্ত দেশের অসংখ্য গরিব ও অসহায় রোগীরা দীর্ঘদিন ধরে বিদেশে গিয়ে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। দেশে এই ট্রান্সপ্লান্ট সেবা চালু হলে রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা যেমন কমবে, তেমনি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম আমদানির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘমেউদী শাসনামলে দেশের চিকিৎসা খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিল। সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে বর্তমান সরকার স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী সংস্কার শুরু করেছে। সংশ্লিষ্ট চিকিৎসকরাও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুতই দেশে লিভার ট্রান্সপ্লান্টের সফল ও নিরাপদ পথযাত্রা শুরু হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD