বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেবে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

আগামী ২০২৭ সালে দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কোমলমতি শিশুদের পুষ্টিহীনতা দূর করা এবং তাদের বিদ্যালয়ে উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার খুলনার পাইকগাছা উপজেলায় পাইলট প্রকল্পের আওতাধীন ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি শিশুর সুষম শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। পাইলট প্রকল্পের সফলতার ভিত্তিতে এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারিত করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষকরা সরকারের এই দূরদর্শী পদক্ষেপকে সাধুবাদ জানান এবং সফলভাবে খাদ্য বিতরণে নিজেদের সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ থাকলেও, বর্তমান প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রকল্পটি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD