বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তন হলেও সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়েনি। নতুন বাংলাদেশ গঠনে নারীদের সমঅধিকার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের জোরালো অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান গণতান্ত্রিক সরকার নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং সমাজে তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গণমাধ্যমকে জানান, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নারীদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নারীদের বিভিন্নভাবে শোষণ ও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। সেই অন্ধকার যুগ পেরিয়ে আজ দেশে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হয়েছে। বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি নারী সমাজের সার্বিক মুক্তি ও অধিকার আদায়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগগুলো প্রান্তিক পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রত্যক্ষভাবে সহায়তা করছে। এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নারীদের মতামতকে আরও শক্তিশালী করছে। ভবিষ্যতে নারী সমাজের সাবলম্বী হওয়া এবং রাজনৈতিক অঙ্গনে তাদের নেতৃত্ব বিকাশের পথ আরও সুগম করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সমাজের প্রতিটি স্তর থেকে বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD