বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

জামালপুরে মানববন্ধনে হামলা, আহত ১০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। দূরপাল্লার বাস-মিনিবাসের পাশাপাশি সকাল থেকে সিএনজি চলাচলও বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে ফিটনেসবিহীন রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে আয়োজিত ছাত্র-জনতার একটি মানববন্ধনে পরিবহন শ্রমিকরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের সাথে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে হঠাৎ করে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD