বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে মিনিবাস বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

ভাড়া বাড়ানোর দাবিতে চট্টগ্রাম নগরের নিউমার্কেট-মুরাদপুর রুটে চলাচলকারী ৩ নম্বর মিনিবাসের চলাচল হঠাৎ বন্ধ রেখেছেন পরিবহনশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। আকস্মিক এই ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই দীর্ঘক্ষণ সড়কে দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাচ্ছেন না।

সরেজমिन দেখা গেছে, সকাল থেকেই নিউমার্কেট, দুই নম্বর গেট ও মুরাদপুরসহ বিভিন্ন মোড়ে শত শত মানুষ গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। বাস না পেয়ে নারী, শিশু, শিক্ষার্থী ও অফিসগামী চাকুরিজীবীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপদে। বাধ্য হয়ে অনেকে অতিরিক্ত রিকশাভাড়া দিয়ে বা হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। এই সুযোগে অটোরিকশা ও রিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে হঠাৎ বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে পরিবহন শ্রমিক নেতারা দাবি করেছেন, বর্তমান বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় তাদের আয় কমে গেছে, তাই বাধ্য হয়েই তারা ভাড়া বাড়ানোর দাবিতে এই কর্মসূচি পালন করছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD