শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

পাকিস্তানে বুগতি উপজাতির নারী লোকশিল্পীকে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের নির্মম হামলায় বুগতি উপজাতির প্রথম নারী লোকশিল্পী মাই সুভাই বুগতি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত রাতে নিজ বাসভবনের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকে জানান যে, সশস্ত্র আক্রমণকারীরা হঠাৎ করেই তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে ঘটনাস্থলেই ওই নারী শিল্পীর মৃত্যু হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেফতারে পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD