বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নরসিংদীতে সড়ক প্রকৌশলীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৫ pm

নরসিংদী সদর উপজেলার পাইকারদী বাজারে ভ্রাম্যমাণ আদালতকে অপব্যবহার করে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ভেঙে ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের যথাযথ নোটিশ প্রদান ছাড়াই আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকার শত শত ব্যবসায়ীর দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে নিঃস্ব হয়ে পড়েছেন বহু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অবিলম্বে এই স্বেচ্ছাচারী আচরণের বিচার দাবি করেছেন। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, উন্নয়ন কাজের নামে জনগণের পেটে লাথি মারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD