ভারতের নয়ডায় একটি বহুতল ভবনের ৪৩ তলা থেকে লাফ দিয়ে সম্ভভ জৈন নামে ২৯ বছর বয়সী এক যুবক মারা গেছেন। শনিবার নয়ডার সেক্টর-৯৪ এলাকায় অবস্থিত সুপারনোভা কমপ্লেক্সের স্পাইরা টাওয়ারে মর্মান্তিক এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তীব্র আর্থিক চাপ এবং মানসিক অবসাদের কারণে ওই যুবক এই চরম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক লোকসান ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ঘটনার দিন তিনি হঠাৎ করেই ওই বহুতল ভবনের ওপরের তলায় চলে যান এবং সেখান থেকে নিচে লাফ দেন। এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক