জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার জাতিসংঘ সদরদপ্তরের নির্ধারিত কর্মসূচির বাইরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা।
বৈঠক সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি নারী ক্ষমতায়ন, বিশ্ব স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সরকারের নেওয়া জনকল্যাণমুখী পদক্ষেপগুলোর প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। ডা. জুবাইদা রহমানও বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মেলানিয়া ট্রাম্পের কাছে তুলে ধরেন।
এই উচ্চপর্যায়ের বৈঠকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে, ঠিক তখনই ডা. জুবাইদা রহমানের এই বৈঠক দেশের কূটনৈতিক সুসম্পর্ককে আরও বহুলাংশে দৃঢ় করবে। এর আগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছিল, বর্তমান সরকারের সময়ে তা পুনরুদ্ধার হয়ে বিশ্ববাসীর নজর কাড়ছে। বিশেষ করে বিগত দিনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশের যে ক্ষতি করেছিল, তা কাটিয়ে উঠে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের কূটনৈতিক উদ্যোগগুলো প্রশংসিত হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক