বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ ৯:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দুর্নীতি সব দেশেই আছে। এখানে যে নেই তা বলব না। তবে বিএনপির মুখে অন্য কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানায় না। কারণ, তাদের আমলে পরপর পাঁচবার দুর্নীতিতে ১ নাম্বার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ।

রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী আড্ডা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। এর ঢেউ এখানেও আছে। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই বাজার অস্থির করে ফেলেন। তবে সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে আশ্বস্ত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা।

সিন্ডিকেট প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারেন, এতে কোনো বাধা নেই। ব্যবসায়ী হলেই যে সিন্ডিকেটে যুক্ত থাকবেন এ অভিযোগ সঠিক না।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD