মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দুবাইয়েও জায়েদ খানের ডিগবাজি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৫:৩৬ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড প্রোগ্রামের মঞ্চে আবারও একের পর এক ডিগবাজি দিয়ে খবরের শিরোনাম হলেন আলোচিত অভিনেতা জায়েদ খান।

রোববার (২৪ ডিসেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল বলরুমে এ অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)। এ মেগা ইভেন্টের উপস্থাপনায় ছিলেন, দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান।

জমকালো আয়োজনে ঢাকা থেকে এসেছিলেন, জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ। এতে সেরা চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা বিনোদন সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট ও বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদিকে অনুষ্ঠানের মাঝে দর্শকদের দুয়োধ্বনিতে হড্ডগোল সৃষ্টি হয়। পরে জায়েদ খানের ডিগবাজি দেখে ফের আনন্দে মেতে উঠেন আগতরা। সবাইকে অনুপ্রাণিত করতে একটি মিউজিকের তালে তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দেন এ আলোচিত অভিনেতা জায়েদ খান।

তবে ভিন্ন কথা বলছেন অনুষ্ঠানে আসা দর্শকরা। ঢাকা পোস্টকে তারা জানান, আমরা যে আশা নিয়ে অনুষ্ঠানে আসলাম তার বিন্দুমাত্র আমরা আনন্দ উপভোগ করতে পারিনি। আয়োজক কমিটির ছিলো না কোনও শৃঙ্খলা। তবে পুরো অনুষ্ঠানজুড়ে আমাদের আনন্দের খোরাক ছিল জায়েদ ভাইয়ের ডিগবাজিটাই।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্ট শিবলী আল সাদিকসহ এতে দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস আল-খাইমাহ থেকে আগত প্রবাসীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী শ্রমিক, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD