মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নেতানিয়াহুর ইরান জুজু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ণ

ইসরাইলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে পড়ার মুখে ইরানকে ঘিরে ক্রমেই আতঙ্ক ছড়ানো বক্তব্য দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনি বৈতরণী পার হতে তিনি মূলত এই কৌশল বেছে নিয়েছেন বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে ইসরাইলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করেছেন বলেও গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আগামী মঙ্গলবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনি মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ নানা দুর্নীতি ও সংকটের কারণে জনসমর্থন হারাচ্ছেন তিনি। তাই ভোটারদের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জাতীয় নিরাপত্তার জিগির তুলে পুনরায় ক্ষমতা দখল করতে তেহরানবিরোধী যুদ্ধের জুজু দেখাচ্ছেন এই ইসরাইলি প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD