মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ১২:১২ pm

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. সিরাজ বেপারী (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. সিরাজ বেপারী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে। নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নামক স্থানে এক চিকিৎসকের কাছে যান সিরাজ বেপারী। ডাক্তার দেখানোর পরে নিজ বাসায় ফেরার পথে দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চারটি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সিরাজ বেপারী। পরে বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশি গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। বর্তমানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা হাসপাতালের হিমাগারে রাখা আছে।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ জানান, নিহতের মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD