কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে নতুন করে নাশকতার গভীর ছক কষা হয়েছে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জসহ এই অঞ্চলের পুলিশ ও প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তাকে কঠোর গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। গত কয়েক দিন ধরে চলা গোপনীয় তৎপরতা ও সহিংসতার প্রস্তুতির বিষয়ে নিশ্চিত হয়ে মাঠে নেমেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এসআরবি-এর একজন কমান্ডারকে আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
গত দেড় দশকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা বিভিন্ন গোপনীয় নেটওয়ার্ক ও পেটোয়া বাহিনী এখনো দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জকে কেন্দ্র করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনগুলোর গোপন বৈঠক ও উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে এবং আসন্ন জাতীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন করতেই এই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল।
আটক এসআরবি কমান্ডারকে বর্তমানে কঠোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহত্তর ফরিদপুর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপালগঞ্জের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরববাংলা টিভি