ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা করার দাবিতে মাসব্যাপী তীব্র আন্দোলনের পর অবশেষে নির্ধারিত হলো পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি। সেই অনুযায়ী দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প খাতের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ সংক্রান্ত চতুর্থ সভা দীর্ঘ দীর্ঘ সময় ধরে চলে এবং তা শেষ হয় রাত ২টায়।
শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের মুখে গঠিত মজুরি বোর্ডের দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর এই সিদ্ধান্ত আসে। মালিক ও শ্রমিকপক্ষের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই নতুন কাঠামোর ঘোষণা দেওয়া হয়। এর আগে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেছিলেন।
নতুন এই মজুরি ঘোষণা আসার পর কালিয়াকৈর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন। কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করতে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকনেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই মজুরির সঠিক বাস্তবায়ন এবং সময়মতো তা পরিশোধের মাধ্যমেই কেবল শিল্পে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
আরববাংলা টিভি