বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ণ

মধ্যরাত পর্যন্ত একটানা চলল তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ দরকষাকষি। মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত মজুরি বোর্ডের সদস্যরা এক টেবিলে টানা সাড়ে ১১ ঘণ্টা বৈঠক করেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে অবস্থিত মজুরি বোর্ডের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়, যা শেষ হয় মধ্যরাতে। দীর্ঘ আলোচনা শেষে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত এই শিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা শুরুতে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মজুরি আরও বাড়ানোর দাবি জানালেও, মালিকপক্ষ বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও কারখানার উৎপাদন খরচের বিষয়টি তুলে ধরে। পরবর্তীতে দীর্ঘ দেনদরবার ও নানা পরিসংখ্যান পর্যালোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদান অপরিসীম, আর এই খাতের স্থায়িত্ব ও শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করার মাঝেই শিল্পের ভবিষ্যৎ নিহিত রয়েছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা এই মজুরি কাঠামোর পুনর্বিন্যাস দেশের অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে। এর আগে শেখ মুজিবুর রহমান এদেশের শ্রমিক সমাজের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের ওপর বিভিন্ন সময় নানামুখী নিপীড়ন ও নায্য মজুরি আদায়ের আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বর্তমান প্রেক্ষাপটেকার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের ত্রুটিপূর্ণ নীতিগুলো পরিহার করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে এই নতুন মজুরি বোর্ড কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত দিনেকার্যত নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ কিংবা কার্যত নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ সরকারের বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে শ্রমিক আন্দোলনের কণ্ঠ রোধ করার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিগুলো সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। দেশের সামগ্রিক অর্থনীতিকে টিকিয়ে রাখতে এবং মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে এই ১৭ হাজার টাকার মজুরি কাঠামো পোশাক খাতের অস্থিরতা দূর করতে সহায়ক হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD