মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

তাপস ভাইয়ের সঙ্গে এখানে দেখা হবে আশা করিনি : অপু বিশ্বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ

গান বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই তারকা। যেখানে অপু বিশ্বাস বলেন, ‘তাপস ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো দেখা হওয়ায় আমি খুব খুশি। তবে এখানে দেখা হবে সেটা আশা করিনি।’

ডিবি কার্যালয়ে অপু বিশ্বাসের নামে অভিযোগে তাপস বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নায়িকা তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন।

এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে অপু বলেন, ‘আমি মনে করি আমরা সবাই মানুষ। ভুল মানুষেরই হয়। ভাইয়া-ভাবির মধ্যে আমদের যে বিষয়টা হয়েছে সেটা এখন আর নেই। আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন। যেটা দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যখ্যার জন্য। কিন্তু ভাই-ভাবিকে কাছে পেয়ে তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে। তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি ভিডিওটি আজ ডিলিট করব। আপনারাও যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন তারাও ডিলিট করে ফেলবেন।’

কিছু দিন আগে গানবাংলা টিভির চেয়ারপার্সন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এরপর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নি। কিন্তু ঘটনায় নতুন মোড় আসে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন একটি লম্বা ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নির দিকেই তোলেন। আর বুবলীর প্রতি বিষোদগার তো ছিলোই।

এ ঘটনারই অবসান ঘটলো আজ ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে এই দুই তারকার আলোচনার মধ্যে দিয়ে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD