রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনের দশতলা থেকে পড়ে কামিরুল ইসলাম (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পৌনে পাঁচটায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত কামিরুল ইসলামের সহকর্মী রুবেল বলেন, সকাল ১১টার দিকে ১০ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি আগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

রুবেল আরও জানান, নিহত কামিরুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সাইনবোর্ড এলাকায় তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ীতে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD