রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৫৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ

দেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৫৫৮ জন রোগী। এর মাধ্যমে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। পাশাপাশি, মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে মোট ৪২ হাজার ৫৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর প্রকৃপতা যেভাবে বাড়ছে, তাতে দেশের চিকিৎসাব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে মশা নিধনে স্থানীয় সরকারগুলোকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন থাকার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD