রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৫:১৯ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ১৮৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৩৫টি ইনজেকশন, ৫২ বোতল ফেনসিডিল ও ৭০ বোতল দেশীমদ জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD